1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জ ডিবির অভিযানে টঙ্গীবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নাসিক ১৮ নম্বর ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিল মাদকমুক্ত কাশিপুর গড়ার প্রত্যয়ে জামায়াতের বিশাল জনসভা মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত সোনারগাঁয়ে ‘ব্লেড সজিব’ নামে পরিচিত ডাকাত গ্রেফতার কাশিপুরে মানুষের সমস্যা শুনে সমাধানে উদ্যোগী সোহেল মাহমুদ লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার টঙ্গীবাড়ীর সেরাজাবাদে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৩ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

সিরাজদিখানে ১৪ পিস ইয়াবা ও ৬৬ গ্রাম হেরোইনসহ ৪ জন গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

সিরাজদিখানে ১৪ পিস ইয়াবা ও ৬৬ গ্রাম হেরোইনসহ ৪ জন গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ১৪ পিস ইয়াবা ও ৬৬ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) রাত ১২টা ৪০ মিনিটের দিকে সিরাজদিখান থানাধীন কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকার আইডিয়াল মেডিকেল হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. শাহ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—ঢাকার গেন্ডারিয়া থানার ৩৪ নম্বর সাখারী নগর লেইনের বাসিন্দা মাহমুদুল হাসান (৪৩), শ্যামপুর থানার পশ্চিম জুরাইন এলাকার মো. দিনার ভূইয়া ওরফে কাজল (৩৮), গেন্ডারিয়া থানার সতিশ সরকার রোড এলাকার মো. ফরহাদ হোসেন (৩৮) এবং ফরিদপুরের সালথা থানার আটঘর এলাকার শফিকুল ইসলাম (২৪)।

অভিযানকালে তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ও ৬৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এসব অপরাধ দমনে অভিযান আরও কঠোর করা হবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews