1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জ ডিবির অভিযানে টঙ্গীবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নাসিক ১৮ নম্বর ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিল মাদকমুক্ত কাশিপুর গড়ার প্রত্যয়ে জামায়াতের বিশাল জনসভা মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত সোনারগাঁয়ে ‘ব্লেড সজিব’ নামে পরিচিত ডাকাত গ্রেফতার কাশিপুরে মানুষের সমস্যা শুনে সমাধানে উদ্যোগী সোহেল মাহমুদ লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার টঙ্গীবাড়ীর সেরাজাবাদে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৩ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

ফতুল্লায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ২ অস্ত্রধারী গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ দুই অস্ত্রধারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে অস্ত্রধারীদের গুলিবিনিময়ের ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের গুলিতে জসিম (২৪) নামে এক যুবকও আহত হয়েছেন।

গ্রেফতাররা হলেন—জসিম (২৪), পিতা- রেজ্জাক, সাং- ইসদাইর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ এবং মোহন (২৩), পিতা- আব্দুস সালাম, সাং- ইসদাইর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।

পুলিশ সূত্রে জানা যায়, ১৫ আগস্ট ২০২৬ খ্রি. আনুমানিক দুপুর ৩টা ১৫ মিনিটে ফতুল্লা থানাধীন ইসদাইর রেলস্টেশনের পাশে আরবান স্কুলের সামনে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশ জসিম, মোহনসহ ৭-৮ জনকে গ্রেফতারের চেষ্টা করলে তারা পুলিশের আভিযানিক দলের সদস্যদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে পুলিশ দাবি করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আত্মরক্ষার্থে ফতুল্লা থানার এসআই (নিঃ) মোঃ রফিক, পিপিএম এবং এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার তাদের কাছে থাকা পিস্তল দিয়ে পাল্টা ৫ রাউন্ড গুলি ছোড়েন বলে জানা যায়।

এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন। একই ঘটনায় অস্ত্রধারী জসিম (২৪) তার উরুতে গুলিবিদ্ধ হন। আহত পুলিশ সদস্য ও জসিম বর্তমানে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের অভিযানে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews