মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ মোঃ সাজিম (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জ থানাধীন নতুনগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ ইয়াকুব হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় নতুনগাঁও সাকিনস্থ জনৈক করিম খাঁর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে সাজিমকে আটক করা হয়।
পরে তার কাছ থেকে ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার সাজিম মুন্সীগঞ্জের নতুনগাঁও এলাকার মৃত আনিচের ছেলে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply