1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা জোসেফের মায়ের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া নিতাইগঞ্জে রাজউকের প্লান ও ভবন নির্মাণ অনুমতি ছাড়া ভবন নির্মানের অভিযোগ মুন্সীগঞ্জে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ধর্মীয় শিক্ষক গ্রেপ্তার বন্দরে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার, মামুনের বিরুদ্ধে ২৯ মামলা এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২%, জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন ডিএমপি নিউজে রাজনৈতিক বার্তা ও সহিংসতার ছবি, হ্যাকের আশঙ্কা নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট নির্বাচনে নবী-টিপু প্যানেলের জয়, ২৯৯ ভোট পেয়ে শীর্ষে খোরশেদ নারায়ণগঞ্জে সংবাদকর্মী কল্যাণ সমিতির অভিষেক, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৪৫০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, দুজন নারী মুন্সীগঞ্জে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ আসমা বেগম (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ওই নারীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

রোববার (২৫ অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন ধর্মগঞ্জের গুদারাঘাট টোল আদায়ের ঘরের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এসআই (নিরস্ত্র) মো. জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযানে অংশ নেয়।

গ্রেপ্তার আসমা বেগম নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন নয়াপুর এলাকার বাসিন্দা। পুলিশ তার পিসিপিআর (পূর্ববর্তী অপরাধসংক্রান্ত তথ্য) যাচাই করে একাধিক মাদক মামলার তথ্য পেয়েছে বলে জানিয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews