1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1145460136748694" crossorigin="anonymous">
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি গঠন প্রক্রিয়ার স্মৃতিচারণ ফতুল্লায় বন্ধ সেঞ্চুরি অ্যাপারেলস চালু ও বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন বাইক দুর্ঘটনায় আহত সাংবাদিক আহাম্মদ আলী, দোয়া কামনা জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জ ডায়াবেটিস সমিতিতে স্মরণসভা ও মিলাদ মাহফিল মাদক ও অপরাধ দমনে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান বন্দরে জমি বিরোধের জেরে হামলা: চিকিৎসাধীন অবস্থায় শাহীন নিহত লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জ পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে ঢাকা রেঞ্জের সম্মাননা স্মারক

নারায়ণগঞ্জের উন্নয়নে একসঙ্গে কাজ করবেন ৫ এমপি, মেট্রোরেলের আওতায় আনার প্রত্যয়

  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের উন্নয়নে একসঙ্গে কাজ করবেন ৫ এমপি, মেট্রোরেলের আওতায় আনার প্রত্যয়
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং জেলার সামগ্রিক উন্নয়নে ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জেলার পাঁচটি সংসদীয় আসনের সংসদ সদস্যরা।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে চেম্বারের পরিচালনা পর্ষদের সঙ্গে আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় সংসদ সদস্যরা এ প্রত্যয় ব্যক্ত করেন।
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজাহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। শারীরিক অসুস্থতার কারণে সশরীরে উপস্থিত হতে না পারলেও মুঠোফোনে সভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম আজাদ।
মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজাহারুল ইসলাম মান্নান বলেন, “নারায়ণগঞ্জের ৫ জন এমপি এখন এক ও অভিন্ন। আমরা সবাই মিলে চেষ্টা করবো নারায়ণগঞ্জকে একটি পূর্ণাঙ্গ ‘মেট্রোপলিটন সিটি’ হিসেবে গড়ে তুলতে এবং একে মেট্রোরেলের আওতায় নিয়ে আসতে।”
তিনি আরও বলেন, রাজধানী ঢাকার পরেই সবদিক থেকে নারায়ণগঞ্জের অবস্থান। ব্যবসায়ীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি উল্লেখ করে তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। পাঁচ সংসদ সদস্য ঐক্যবদ্ধ থাকলে নারায়ণগঞ্জের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
সভাপতির বক্তব্যে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “নারায়ণগঞ্জের সকল এমপি যদি একসঙ্গে কাজ করেন, তবে জেলার অধিকাংশ সমস্যা সমাধান করা সম্ভব।”
তিনি বলেন, অনেক শিল্পকারখানার মালিক এখনও চেম্বারের সদস্য নন। সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসা গেলে বড় বড় সমস্যার সমাধান আরও সহজ হবে। সংসদ সদস্যদের সুপরামর্শ নিয়ে ব্যবসায়ীদের কল্যাণে এবং একটি সুন্দর ও উন্নত নারায়ণগঞ্জ গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি ও বিসিবি পরিচালক মাসুদুজ্জামান মাসুদ, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপির রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং চেম্বারের কর্মকর্তারা।
মতবিনিময় সভায় বক্তারা নারায়ণগঞ্জকে একটি পরিকল্পিত, আধুনিক ও বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজনৈতিক নেতৃত্ব ও ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews