1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জ ডিবির অভিযানে টঙ্গীবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নাসিক ১৮ নম্বর ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিল মাদকমুক্ত কাশিপুর গড়ার প্রত্যয়ে জামায়াতের বিশাল জনসভা মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত সোনারগাঁয়ে ‘ব্লেড সজিব’ নামে পরিচিত ডাকাত গ্রেফতার কাশিপুরে মানুষের সমস্যা শুনে সমাধানে উদ্যোগী সোহেল মাহমুদ লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার টঙ্গীবাড়ীর সেরাজাবাদে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৩ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৩ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬৫ পিস ইয়াবাসহ মোঃ আকরাম রাঢ়ী ওরফে আকরাম হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তি এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া তিনটি মামলার আসামি।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১৭ আগস্ট ২০২৬) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ থানাধীন গণকপাড়া রাঢ়ীবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) দিপঙ্কর কুন্ডুর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযানটি পরিচালনা করেন। এ সময় গণকপাড়া রাঢ়ীবাড়ি এলাকার আকরাম হোসেনের বসতবাড়ির সামনের পাকা রাস্তা থেকে তার দখলে থাকা একটি সাদা পলি জিপার থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার মোঃ আকরাম রাঢ়ী ওরফে আকরাম হোসেনের বিরুদ্ধে পূর্বেও তিনটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews