1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জ ডিবির অভিযানে টঙ্গীবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নাসিক ১৮ নম্বর ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিল মাদকমুক্ত কাশিপুর গড়ার প্রত্যয়ে জামায়াতের বিশাল জনসভা মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত সোনারগাঁয়ে ‘ব্লেড সজিব’ নামে পরিচিত ডাকাত গ্রেফতার কাশিপুরে মানুষের সমস্যা শুনে সমাধানে উদ্যোগী সোহেল মাহমুদ লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার টঙ্গীবাড়ীর সেরাজাবাদে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৩ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নাসিক ১৮ নম্বর ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৮ নম্বর ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে নাসিক ১৮ নম্বর ওয়ার্ডের তামাকপট্টি এলাকার ফরিদা বিল্ডিংয়ের নিচে বিএনপি কার্যালয়ে এ আয়োজন করা হয়। ১৮ নম্বর ওয়ার্ড যুবদল নেতা আলফু প্রধান ও স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল রায়হানের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মহানগর যুবদল নেতা কে মাজহারুল ইসলাম জোসেফ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, বেগম খালেদা জিয়া ১৯৮৪ সালে বিএনপির দায়িত্ব গ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রতি তাঁর অঙ্গীকারের কথা তুলে ধরে বলেন, ‘বাংলাদেশ আমার শেষ ঠিকানা, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই।’ তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া কখনো আধিপত্য ও সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করেননি।

বিশেষ অতিথির বক্তব্যে কে মাজহারুল ইসলাম জোসেফ বলেন, বর্তমানে যার যার অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করতে হবে। ১৭ বছরের জঞ্জাল অতি দ্রুত নিষ্কাশন বা পুনরুদ্ধার করা সম্ভব নয়। এ কারণে তারেক রহমান কাজ করছেন। এ কাজে নেতাকর্মীদেরও ভূমিকা রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের জানে আলম দুলাল, আব্দুর সামাদ, সোরহাব, স্বেচ্ছাসেবক দলের বাচ্চু, নিজাম, যুবদলের চিশতি, সোহান, আসলামসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews