নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (২৯ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে বন্দর থানাধীন দত্তবাড়ী বউবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শান্তি বেগম (৪০) নামে এক নারীকে আটক করা হয়।
পুলিশের দাবি, তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুরিয়া হেরোইন এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন বন্দর থানার এসআই (নিঃ) মো. লুৎফর রহমান। অভিযানটি বন্দর থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিনের তত্ত্বাবধানে পরিচালিত হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত নারীর পূর্বের অপরাধসংক্রান্ত তথ্য যাচাই করে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বন্দর থানা পুলিশ। মাদকসহ অন্যান্য অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ জানিয়েছে।
Leave a Reply