মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৯০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৯ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ থানার জোড়ার দেউল এলাকার হাতিমারা চৌরাস্তা সংলগ্ন একটি ইট, বালু ও সিমেন্টের দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে মো. মনির হোসেন পুস্তি (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। তিনি হাতিমারা পানাম পুস্তিবাড়ি এলাকার মৃত সামাদ পুস্তির ছেলে।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
Leave a Reply