1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1145460136748694" crossorigin="anonymous">
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি গঠন প্রক্রিয়ার স্মৃতিচারণ ফতুল্লায় বন্ধ সেঞ্চুরি অ্যাপারেলস চালু ও বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন বাইক দুর্ঘটনায় আহত সাংবাদিক আহাম্মদ আলী, দোয়া কামনা জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জ ডায়াবেটিস সমিতিতে স্মরণসভা ও মিলাদ মাহফিল মাদক ও অপরাধ দমনে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান বন্দরে জমি বিরোধের জেরে হামলা: চিকিৎসাধীন অবস্থায় শাহীন নিহত লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জ পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে ঢাকা রেঞ্জের সম্মাননা স্মারক

বন্দরে জমি বিরোধের জেরে হামলা: চিকিৎসাধীন অবস্থায় শাহীন নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার :মিনহাজুল আবেদীন

নারায়ণগঞ্জের বন্দরে জমি সংক্রান্ত বিরোধ ও দেওয়ানি মামলার জের ধরে হামলায় গুরুতর আহত মো. শাহীন (৪৮) মারা গেছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহতের চাচা মো. আব্দুস সালামের অভিযোগ, গত ১ সেপ্টেম্বর বিকেলে নামাজ শেষে বাড়ি ফেরার পথে বন্দরের ১ নম্বর ঢাকেশ্বরী জামে মসজিদের সামনে শাহীনের ওপর দেশীয় অস্ত্র ও লোহার পাইপ দিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শাহীনের অবস্থার অবনতি হলে তাঁকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ ধানমন্ডির পপুলার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই বৃহস্পতিবার বিকেলে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের চাচা মো. আব্দুস সালাম বাদী হয়ে বন্দর থানায় মামলা করেছেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশ বলছে, ঘটনার প্রকৃত কারণ ও হামলার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews