স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের কাশীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলু আর নেই। দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে কাশীপুর ইউনিয়নসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। দলীয় নেতাকর্মী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
নুরুল ইসলাম লাভলুর মৃত্যুতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়েছে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা।
পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
Leave a Reply