1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
সিরাজদিখানে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের অভিযোগে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন, উত্তীর্ণ ২২২ প্রার্থী তারেক রহমানের জন্মদিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিশেষ দোয়া মাহফিল তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের নিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল বৃষ্টি উপেক্ষা করে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বন্দরে চার দিনের চেষ্টায় উদ্ধার সেই আট ফুটের কুমির, সাফারি পার্কে স্থানান্তর নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনে উত্তীর্ণ ২২২ প্রার্থী মুন্সীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি শরীফ ঢালী গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আবুল বাশার বাদশার শুভেচ্ছা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

মোঃ পন্ডিত হোসেন, বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীসহ নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আবুল বাশার বাদশা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) যুবদলের গৌরবময় পথচলার ৪৮ বছর পূর্তি উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় আবুল বাশার বাদশা বলেন, “১৯৭৮ সালের ২৭ অক্টোবর মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবসমাজকে দেশ গড়ার মূল কারিগর হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই দেশপ্রেম, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যুবদল অগ্রণী ভূমিকা পালন করে আসছে।”

তিনি আরও বলেন, “দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও তারেক রহমানের দিকনির্দেশনায় যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যুবদলের অসংখ্য নেতাকর্মী আত্মত্যাগ করেছেন এবং জেল-জুলুমের শিকার হয়েছেন।”

নারায়ণগঞ্জের যুবসমাজ ও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আবুল বাশার বাদশা বলেন, “ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশে রাষ্ট্র সংস্কারের ৩১ দফার আলোকে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ক্ষমতার মোহ নয়, বরং সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনই হওয়া উচিত যুবদলের রাজনীতির মূল লক্ষ্য।”

তিনি বলেন, “অতীতে অন্যায়-অবিচারের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রাজপথে যুবদল যেভাবে আন্দোলন-সংগ্রাম করেছে, আগামীতেও গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের সজাগ ও প্রস্তুত থাকতে হবে।”

শুভেচ্ছা বার্তার শেষাংশে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। একই সঙ্গে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে নিহত শহীদদের এবং পঙ্গুত্ববরণকারী নেতাকর্মীদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আবুল বাশার বাদশা দলের সর্বস্তরের নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে দেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান। পাশাপাশি যুবদলের নেতাকর্মীদের মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি থেকে দূরে থাকার এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।

এ সময় দলের কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিগত দিনের আন্দোলন-সংগ্রামে যারা রাজপথে সক্রিয় ছিলেন, ত্যাগ স্বীকার করেছেন এবং দলের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, সেই ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মধ্য দিয়েই সংগঠন আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে আমি বিশ্বাস করি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews