নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ মুফতি আমির হামজার অংশগ্রহণে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আলেম-ওলামাদের মধ্যে সৃষ্ট মতবিরোধ ও উত্তেজনা নিরসনের পর শান্তিপূর্ণ পরিবেশে মাহফিলটি অনুষ্ঠিত হয়।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বন্দরের ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লক্ষণখোলা এলাকার ঐতিহাসিক পৌরসভা ফুটবল খেলার মাঠে তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে দিনব্যাপী এ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য হযরত মাওলানা মুফতি আমির হামজা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আব্দুল জব্বার।
প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন ঢাকা বিভাগের সভাপতি এবং এটিএন বাংলা, বাংলাভিশন ও চ্যানেল-২৪-এর আলোচক হযরত মাওলানা আব্দুল মান্নান আনসারী।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর লক্ষণখোলার মদিনাতুল উলুম মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি আবুল কাশেম এবং কুষ্টিয়ার হযরত মাওলানা হাফিজুর রহমান জিহাদী।
মাহফিলে সভাপতিত্ব করেন সোহাগপুর টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালক জনাব আলহাজ ইসহাক খান।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও বন্দর থানা উত্তর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা আব্দুল্লাহ মুফতি আতাউর রহমান।
এদিকে মাহফিলকে কেন্দ্র করে এর আগে স্থানীয় আলেম-ওলামাদের মধ্যে মতবিরোধ ও উত্তেজনার সৃষ্টি হয়েছিল। উদ্ভূত পরিস্থিতি নিরসনে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে মাহফিল আয়োজন নিয়ে সৃষ্ট অনিশ্চয়তার অবসান ঘটে। পরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা বলেন, যাবতীয় বিভেদ ও বিভাজন ভুলে ওলামায়ে কেরাম একসঙ্গে হয়েছেন, এটাই ইসলামের সৌন্দর্য। দিনশেষে আমরা সবাই এক ও অভিন্ন।
তিনি আরও বলেন, কারও বক্তব্য বা কথায় যেন অন্য কেউ ছোট না হন, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। একে অপরকে সম্মান করতে হবে। প্রশাসন থেকে শুরু করে দলীয় নেতাকর্মীসহ সবার সহযোগিতায় মাহফিলটি সুন্দরভাবে সম্পন্ন করার আহ্বান জানান তিনি।
আয়োজকদের উদ্যোগে অনুষ্ঠিত এ মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ধর্মীয় আলোচনা ও তাফসির পেশ করা হয়। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর অংশগ্রহণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাহফিলের আয়োজন সম্পন্ন হয়।
Leave a Reply