1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সিরাজদিখানে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের অভিযোগে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন, উত্তীর্ণ ২২২ প্রার্থী তারেক রহমানের জন্মদিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিশেষ দোয়া মাহফিল তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের নিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল বৃষ্টি উপেক্ষা করে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বন্দরে চার দিনের চেষ্টায় উদ্ধার সেই আট ফুটের কুমির, সাফারি পার্কে স্থানান্তর নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনে উত্তীর্ণ ২২২ প্রার্থী মুন্সীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি শরীফ ঢালী গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বৃষ্টি উপেক্ষা করে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরী শাখা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মাগরিবের নামাজের পর শহরের মিশনপাড়া মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে প্রধান বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমাদ বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের পর যেসব দলের শীর্ষ নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন, তাঁদের ফিরে আসার আর কোনো সুযোগ নেই। বিদেশে অবস্থান করে সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এ সময় সংশ্লিষ্টদের বিরুদ্ধে জনমনে ক্ষোভের কথা তুলে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার বলেন, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বাস, ট্রাক ও অন্যান্য স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ দেশে রাজনৈতিকভাবে পুনর্বাসনের অযোগ্যতা প্রমাণ করেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ হত্যার মধ্য দিয়ে দলটি নিজেদের সন্ত্রাসী চরিত্র প্রকাশ করেছে। বর্তমানে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। জনগণের ঐক্য বজায় থাকলে কোনো সন্ত্রাসীকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা।

জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় ঐক্যের প্রসঙ্গ তুলে মাওলানা আবদুল জব্বার বলেন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন ও গণভোটে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ প্রয়োজন। ক্ষমতার লোভ ও রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার পথ বাধাগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপি ও দলটির নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদে জাতীয় ঐক্যের কথা বলার পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর অন্যায়-অবিচার বন্ধ করতে হবে। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোকে কথার পাশাপাশি বাস্তব পদক্ষেপ নিতে হবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন ও মুহাম্মদ জামাল হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বৃষ্টির মধ্যেও কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের অনেককে ছাতা হাতে মিছিল ও সমাবেশে দেখা যায়। এ সময় তাঁরা ‘নারায়ে তাকবির’সহ বিভিন্ন স্লোগান দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews