1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
অসহায় মানুষের পাশে মানবিক ডিসি জাহিদ, গণশুনানিতে সাতজনকে আর্থিক সহায়তা সিদ্ধিরগঞ্জে বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় কঠোর ব্যবস্থা নিতে এমপি মান্নানের নির্দেশ মুন্সীগঞ্জে ৪৩ ও ৪৪তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের স্টাডি ট্যুর ককটেল নিক্ষেপে আহত ৪ পুলিশ সদস্য, গুলিবিদ্ধ ডেভিড; উদ্ধার বোমা তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র নারায়ণগঞ্জে ১৩ শিক্ষানবিশ এএসপির স্টাডি ট্যুর, পরিদর্শন করলেন গুরুত্বপূর্ণ স্থাপনা নারায়ণগঞ্জে যুবদল নেতা ডেভিডের ২২তম শাহাদাতবার্ষিকীতে দোয়া মাহফিল ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার হত্যা: অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মামলা ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত কাশীপুরে দুই দিনব্যাপী লালন সাধুসঙ্গ ও মহতি অনুষ্ঠান শুরু সিরাজদিখানে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

অসহায় মানুষের পাশে মানবিক ডিসি জাহিদ, গণশুনানিতে সাতজনকে আর্থিক সহায়তা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

অসহায় ও অসচ্ছল মানুষের দুর্দশার কথা শুনে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। কারও চিকিৎসার অর্থ নেই, কেউ অর্থাভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারছেন না, আবার কেউ পরিবারের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব। এমন সাতজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে তাঁদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।

শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রণয় দাশ। ২০২৩ সালে উচ্চমাধ্যমিক পাস করলেও পরিবারের আর্থিক অসচ্ছলতায় বইপত্র, শিক্ষা উপকরণ ও যাতায়াতের ব্যয় বহন করা তাঁর জন্য কঠিন হয়ে পড়েছে। তাঁর শিক্ষাজীবন অব্যাহত রাখতে আর্থিক সহায়তা দেন জেলা প্রশাসক।

বাঁশখালীর সরল ইউনিয়নের বাসিন্দা মাহমুদুল ইসলামের স্ত্রী শারমিন আক্তারের গত বছর বাঁ পাশের হিপ জয়েন্ট প্রতিস্থাপন করা হয়। সম্প্রতি ডান পাশেও একই সমস্যা দেখা দেওয়ায় চিকিৎসকেরা পুনরায় অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে প্রায় নিঃস্ব মাহমুদুলের আবেদনেও সাড়া দেন জেলা প্রশাসক।

পটিয়ার ৪২ বছর বয়সী মো. সেলিম হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একসময় সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালালেও প্রায় ছয় মাস ধরে অসুস্থ থাকায় উপার্জন বন্ধ রয়েছে। চিকিৎসকেরা তাঁর হৃদ্‌যন্ত্রের ভালভ প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। তাঁর চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা দেওয়া হয়।

হাটহাজারীর রহিমপুর গ্রামের ৭০ বছর বয়সী মোহাম্মদ ইসা চৌধুরী ঘাড়ে টিউমার, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। একসময় বাসে কাজ করে জীবিকা নির্বাহ করলেও এখন উপার্জনের সক্ষমতা হারিয়েছেন। চিকিৎসার ব্যয় বহন করা তো দূরের কথা, পরিবারের খাবার জোগাড় করাও তাঁর জন্য কঠিন হয়ে পড়েছে। তাঁর দুর্দশার কথা শুনে সহায়তার হাত বাড়িয়ে দেন জেলা প্রশাসক।

চন্দনাইশের নাছিমা আক্তার স্বামীর মৃত্যুর পর দুই সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এর মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসকেরা তাঁর তিনটি অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। নিজের বাড়ি না থাকায় অন্যের বাড়িতে আশ্রয় নেওয়া এই নারী অর্থাভাবে প্রয়োজনীয় ওষুধও কিনতে পারছেন না। তাঁর চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা দেওয়া হয়।

এ ছাড়া মূত্রনালির সংক্রমণে আক্রান্ত চট্টগ্রাম নগরের দয়াল হরি জলদাশের চিকিৎসার জন্যও সহায়তা প্রদান করা হয়।

জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিনের গণশুনানিতে সরাসরি আটজন সেবাপ্রত্যাশী এবং অনলাইনে একজন প্রবাসী অংশ নেন। তাঁরা জমি নিয়ে বিরোধ, সম্পত্তি জবরদখলসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাঁদের অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। কয়েকটি আবেদন ও অভিযোগ নিষ্পত্তির বিষয়ে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গৃহীত সিদ্ধান্তের অগ্রগতিও সংশ্লিষ্ট সেবাপ্রত্যাশীদের জানানো হয়।

গণশুনানিকে শুধু অভিযোগ শোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ হিসেবে এগিয়ে নিচ্ছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তাঁর এমন উদ্যোগে চিকিৎসা, শিক্ষা ও জীবনসংগ্রামে বিপর্যস্ত মানুষ নতুন করে আশার আলো দেখছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews