1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1145460136748694" crossorigin="anonymous">
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি গঠন প্রক্রিয়ার স্মৃতিচারণ ফতুল্লায় বন্ধ সেঞ্চুরি অ্যাপারেলস চালু ও বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন বাইক দুর্ঘটনায় আহত সাংবাদিক আহাম্মদ আলী, দোয়া কামনা জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জ ডায়াবেটিস সমিতিতে স্মরণসভা ও মিলাদ মাহফিল মাদক ও অপরাধ দমনে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান বন্দরে জমি বিরোধের জেরে হামলা: চিকিৎসাধীন অবস্থায় শাহীন নিহত লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জ পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে ঢাকা রেঞ্জের সম্মাননা স্মারক

চন্দ্রিমা উদ্যানের তিন শতাধিক গাছ কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত

  • আপডেট টাইম : বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

>রোববারের কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত হয়েছে চন্দ্রিমা উদ্যানের তিন শতাধিক গাছ। উপড়ে পড়া গাছ ও ভেঙে পড়া ডালপালা এখনো অপসারণ না করায় দর্শনার্থীদের হাঁটাচলা বিঘ্নিত হচ্ছে।

চন্দ্রিমা উদ্যানের গাছ দেখভালের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের আরবরি কালচার উপবিভাগের কর্মকর্তারা জানান, শনিবারের ঝড়ে প্রায় ১৫০টি পুরোনো গাছ সমূলে উপড়ে পড়েছে। এ ছাড়া আরও দেড় শতাধিক গাছের ডালপালা ভেঙে গেছে। ভেঙে গেছে ১৫ টির মতো ল্যাম্পপোস্টও।

বাগানের কর্মী মো. হোসেন বলেন, তিনি তাঁর ২০ বছরের চাকরিজীবনে ঝড়ের কারণে এত গাছের ক্ষতি হতে দেখেননি।

গত রোববারের কালবৈশাখীতে ভেঙে পড়া গাছ সরানোর কাজ চলছে। গতকাল চন্দ্রিমা উদ্যানে।

গতকাল মঙ্গলবার দেখা যায়, উদ্যানজুড়ে পড়ে আছে ভাঙা গাছ, ডালপালা। মাটিতে নুইয়ে পড়ে আছে বড় বড় গাছ। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে একাশিয়া গাছ। এই সংখ্যা অন্তত ১০০। গাছ ভেঙে পড়ে থাকায় উদ্যানের ভেতরে কিছু কিছু স্থানে হাঁটার পথ বন্ধ হয়ে আছে। উদ্যানে বেড়াতে আসা লোকজন রাস্তা ছেড়ে মাঠ দিয়ে চলাফেরা করছে।

উদ্যানে বেড়াতে আসা মিরপুরের শামিম হাসান বলেন, ‘এক মাস পরে উদ্যানে আসলাম। আমি পুরো থ। এত গাছ ভেঙেছে!’ তিনি বলেন, ভেঙে পড়া গাছ ও ডালপালা দ্রুত সরানো দরকার। কারণ, গাছগুলো এভাবে পড়ে থাকায় মানুষের হাঁটাচলায় সমস্যা হচ্ছে।

ঝড়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উদ্যানের পশ্চিম পাশের গাছ। এ ছাড়া গাছের ডালপালা ভেঙে পড়ায় লেকপাড়ে হাঁটার পথ অনেক জায়গায় বন্ধ হয়ে আছে।

পড়ে আছে ঝড়ে উপড়ে পড়া গাছ। গতকাল রাজধানীর চন্দ্রিমা উদ্যান থেকে তোলা

মণিপুরিপাড়া ২ নম্বর গেট এলাকার বাসিন্দা সুলতানা চৌধুরী বলেন, ‘রোববার সকালে হাঁটতে এসে দেখি পুরো উদ্যান লন্ডভন্ড। গাছের কারণে সব রাস্তা বন্ধ হয়ে আছে।’

গতকাল দুপুরে গণপূর্ত অধিদপ্তরের আরবরি কালচার উপবিভাগ সূত্র জানায়, কর্মকর্তারা গণভবন ও স্পিকারের বাসভবন এলাকায় ভেঙে পড়া গাছ অপসারণে ব্যস্ত।

উদ্যানের মাঠ পর্যবেক্ষণকারী আবদুল রহিম সরকার বলেন, শনিবারের ঝড়ে প্রধানমন্ত্রী ও স্পিকারের বাসভবন, জাতীয় সংসদ ভবন এলাকার অনেক গাছ উপড়ে পড়েছে। ওই এলাকায় উপড়ে পড়া গাছগুলো প্রথমে জরুরি ভিত্তিতে অপসারণ করা হচ্ছে। আগামী বৃহস্পতি ও শুক্রবারের মধ্যে চন্দ্রিমা উদ্যানের ক্ষতিগ্রস্ত গাছ অপসারণ করে রাস্তা জনগণের চলাচলের উপযোগী করা হবে। তিনি জানান, প্রতিদিন প্রায় ৫০ জন শ্রমিক গাছ অপসারণে কাজ করে যাচ্ছেন।

আবদুল রহিম সরকার জানান, আপাতত গাছগুলো কেটে বিভাগীয় কার্যালয়ে রাখা হচ্ছে। পরে দরপত্রের আহ্বানের মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় সেগুলো বিক্রি করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews