1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে ছবি ও ভিডিও শেয়ারিং অ্যাপে  পরিচয় সুএে এক কিশোরীকে ব্ল্যাকমেইল,গ্রেফতার – ৩ মুন্সীগঞ্জে সোহেল মুন্সী হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পুলিশ কামরুজ্জামান রতনের বক্তব্যের প্রতিবাদ জানালেন মুন্সিগঞ্জ জেলা জামায়েত আমির নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য তমাল গ্রেফতার। মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার ডিবির অভিযানে মুন্সিগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ ০৩ জন গ্রেফতার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে না:গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মুন্সিগঞ্জ মোল্লারচর এলাকায় কাঠের পুল নির্মাণের আশ্বাস দিলেন মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীর এমন একটি বাংলাদেশ করতে চাই, গরিব আদালতে গেলে বিচার পাবে, ধনীও আদালতে গেলে বিচার পাবে। খাল নদী ও জলাশয় রাষ্ট্রের সম্পদ  মুন্সীগঞ্জের ‘নয়নের খাল’, দ্রুত উদ্ধার করা হবে  প্রতিমন্ত্রী মীর শাহে আলম

কালিয়াকৈরে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু : আহত পাঁচ

  • আপডেট টাইম : রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮

কালিয়াকৈরে বজ্রপাতে পোশাক কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারীসহ পাঁচ শ্রমিক আহত হয়েছেন।

রোববার সকাল ৮টার দিকে উপজেলার মাটিকাটা এলাকায় ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।

নিহতের নাম জাফরুল ইসলাম (২০) । তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার হরিনাথপুর এলাকার মো. আব্বাছ আলীর ছেলে। তিনি ওই এলাকায় বাসা ভাড়া থাকতেন এবং ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেড কারখানার চেকম্যান হিসেবে কর্মরত ছিলেন।

আহতরা হলেন- ওই কারখানার শ্রমিক শৌরভ, মনি সামান্ত, লতা, আলেয়া ও তাপসি।

কালিয়াকৈর শিল্প পুলিশের সহকারী উপ-পরির্দশক (এএসআই) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে আহত যুবক জাফরুলকে গুরুতর আহত অবস্থায় গাজীপুর শেখ ফজিলাতুন্নেসা মুজিব কেপিজে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে আহত পাঁচজন স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   May »
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews