1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
কাশিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসচ্ছল পরিবারের  মাঝে সরকারি চাল বিতরণ মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা মুন্সিগঞ্জে নতুন সিভিল সার্জন হিসেবে যোগদান করলেন ডক্টর সাজেদা বেগম মুন্সীরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৬ নং ওয়ার্ড যুবদলের দোয়া শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে ১৮ নং ওয়ার্ড যুবদলের দোয়া জিয়ার শাহাদাত বার্ষিকীতে জোসেফের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প,স্মরণ সভা ও খাবার বিতরন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই দেশপ্রেমের মূল শক্তি: কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শই দেশপ্রেমের মূল শক্তি: ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কাশিপুর সহ নাঃগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ওমর আলী

মুন্সীগঞ্জে আলুর বহুমুখী ব্যবহার নিয়ে উদ্যোক্তা উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৬৪ বার

মুন্সীগঞ্জে আলুর বহুমুখী ব্যবহার নিয়ে উদ্যোক্তা উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি: মুন্সীগঞ্জে আলুর বহুমুখী ব্যবহার নিয়ে উদ্যোক্তা উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) মুন্সীগঞ্জ জেলা প্রশাসন,ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে “আলুর বহুমুখী ব্যবহার, সম্ভাবনার নতুন বাংলাদেশ বিষয়ক উদ্যোক্তা উন্নয়ন সমাবেশ-২০২৬” অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, পিপিএম, জেলা পরিষদ মুন্সীগঞ্জের প্রশাসক এ. কে. এম. ইরাদত এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ হাবিবুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ উদ্যোক্তা উন্নয়ন সমাবেশ উপলক্ষে আয়োজিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের তৈরি নানাবিধ পণ্য ঘুরে দেখেন। এ সময় তারা উদ্যোক্তাদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন এবং স্থানীয় পর্যায়ে কৃষিভিত্তিক উদ্ভাবনী পণ্যের প্রসারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সমাবেশে বক্তারা আলুর বহুমুখী ব্যবহার, প্রক্রিয়াজাতকরণ এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা আলুভিত্তিক শিল্পায়নের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারি সহায়তা, প্রশিক্ষণ কার্যক্রম ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশ শেষে উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন কৃষিভিত্তিক শিল্প ও নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Jun »
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews