1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
সিরাজদিখানে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের অভিযোগে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন, উত্তীর্ণ ২২২ প্রার্থী তারেক রহমানের জন্মদিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিশেষ দোয়া মাহফিল তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের নিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল বৃষ্টি উপেক্ষা করে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বন্দরে চার দিনের চেষ্টায় উদ্ধার সেই আট ফুটের কুমির, সাফারি পার্কে স্থানান্তর নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনে উত্তীর্ণ ২২২ প্রার্থী মুন্সীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি শরীফ ঢালী গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ বন্দর উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি শরীফুল, সম্পাদক শামীম

  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২৬

বন্দর উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি শরীফুল, সম্পাদক শামীম
নিজস্ব প্রতিনিধি :
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘বন্দর উপজেলা প্রেসক্লাব’-এর ২০২৬-২০২৮ মেয়াদের ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
‎শনিবার (২৩ মে) সন্ধ্যায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা ও অনুমোদন প্রদান করা হয়।
‎নির্বাচন পরিচালনার জন্য গঠিত এডহক কমিটির আহ্বায়ক জি কে রাসেল, সদস্য সচিব শরীফ হাসান চিশতী এবং সদস্য সোহেল ইসলামের যৌথ স্বাক্ষরে এই নতুন কমিটি অনুমোদন করা হয়।
‎এর আগে গত ১১ মে পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এই ৩ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছিল। যথাযথ নির্বাচনী ও সাংগঠনিক প্রক্রিয়া শেষে শনিবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
‎নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সহ-সভাপতি অজিত দাস, সাধারণ সম্পাদক শামীম ইসলাম, যুগ্ম সম্পাদক হাইউল ইসলাম প্রধান হাবিব, সাংগঠনিক সম্পাদক- মাহাব্বু হোসেন ডালিম, অর্থ সম্পাদক মেহেদী হাসান প্রান্ত, প্রচার সম্পাদক সোহেল ইসলাম, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম রিমন, কার্যকরি সদস্য শরীফ হাসান চিশতী, সুরুজ হক ও ইমদাদুল হক মিলন।
‎নবনির্বাচিত সভাপতি মোঃ শরীফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শামীম ইসলাম এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এডহক কমিটিসহ সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা অঙ্গীকার করেন যে, আগামী দুই বছর বন্দরের সংবাদকর্মীদের ঐক্য ও মর্যাদা রক্ষায় এবং জনকল্যাণমূলক সাংবাদিকতা প্রসারে এই কমিটি নিরলসভাবে কাজ করে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews