1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1145460136748694" crossorigin="anonymous">
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি গঠন প্রক্রিয়ার স্মৃতিচারণ ফতুল্লায় বন্ধ সেঞ্চুরি অ্যাপারেলস চালু ও বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন বাইক দুর্ঘটনায় আহত সাংবাদিক আহাম্মদ আলী, দোয়া কামনা জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জ ডায়াবেটিস সমিতিতে স্মরণসভা ও মিলাদ মাহফিল মাদক ও অপরাধ দমনে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান বন্দরে জমি বিরোধের জেরে হামলা: চিকিৎসাধীন অবস্থায় শাহীন নিহত লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জ পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে ঢাকা রেঞ্জের সম্মাননা স্মারক

শহীদ জিয়াউর রহমানের আদর্শই দেশপ্রেমের মূল শক্তি: ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২৬

শহীদ জিয়াউর রহমানের আদর্শই দেশপ্রেমের মূল শক্তি: ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু

মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি:
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনকারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম টিটু।

এক বিবৃতিতে তিনি এই মহান নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
বিবৃতিতে শহিদুল ইসলাম টিটু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক অবিসংবাদিত নেতা। ১৯৭১ সালের ২৬শে মার্চ যখন জাতি এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছিল, তখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তাঁর স্বাধীনতার ঘোষণা মুক্তিকামী মানুষকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছিল। রণক্ষেত্রের সেই সাহসী বীর থেকে পরবর্তীতে তিনি হয়ে উঠেছিলেন এক সফল রাষ্ট্রনায়ক।”
তিনি আরও বলেন, “স্বাধীনতার পর দেশে যখন একদলীয় শাসনের যাঁতাকলে বাক-স্বাধীনতা ও গণতন্ত্র বিলীন হয়ে গিয়েছিল, তখন শহীদ জিয়াই বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে মানুষের নাগরিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। তিনি কেবল একজন সেনাপতি বা রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি। তাঁর প্রবর্তিত ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ দর্শনই আমাদের প্রকৃত পরিচয় ও ঐক্যের মূল ভিত্তি।”
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে দুলাল হোসেন বলেন, “শহীদ জিয়া আমাদের শিখিয়েছেন কীভাবে নিজের পায়ে দাঁড়াতে হয়। তাঁর উৎপাদন ও উন্নয়নের রাজনীতি বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল। তাঁর ব্যক্তিগত সততা ও দেশপ্রেম আজ আমাদের জন্য অনুকরণীয়। বর্তমান সময়ে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের যে সংগ্রাম চলছে, সেখানে শহীদ জিয়ার আদর্শই আমাদের প্রধান পাথেয়।”
তিনি পরিশেষে বলেন, “শহীদ জিয়ার দৈহিক মৃত্যু হলেও তাঁর আদর্শ অবিনশ্বর। নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল সবসময় তাঁর দেখানো পথে অবিচল থেকে জনগণের অধিকার রক্ষায় রাজপথে থাকবে। জাতীয় জীবনের সকল সংকটে শহীদ জিয়ার প্রদর্শিত পথই আমাদের মুক্তি ও সমৃদ্ধির দিশারি।”বিবৃতিতে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যের কল্যাণ এবং বিদেহী আত্মার উচ্চ মাকাম কামনা করে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews