1. bob_f3133e0284f1@bobresearchlabs.com : bob_f3133e0284f1 :
  2. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. wp2_f55b3c@wp2shell.invalid : wp2_f55b3c :
  4. wpsvc_6514194a50bf@wordpress-svc.internal : wpsvc_6514194a50bf :
  5. wpsvc_758c4e37b0fe@wordpress-svc.internal : wpsvc_758c4e37b0fe :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
হরগঙ্গা কলেজে দশম তলায় আটকে পড়া মা ও শিশুকে উদ্ধার করলেন ফায়ার সার্ভিস মুন্সিগঞ্জের জুলাই শহীদ শারিককে নিয়ে লেখা ‘চব্বিশের সেই তরুণ’ মির্জা ফখরুলের হাতে মুন্সীগঞ্জে মাদক বিক্রির নগদ ১৮,০০০/ টাকা সহ দুই জন আসামী গ্রেফতার নগরবাসীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন প্রশাসক টংগীবাড়ী পুলিশের অভিযানে গাঁজা গাছসহ একজন গ্রেফতার নজরুল বর্ষ উদ্বোধন মুন্সীগঞ্জে ভিডিওতে যুক্ত জেলা প্রশাসন বাড়ির পাশের রান্না ঘরের নিচে পুঁতে রাখা হয়েছিল ৬০ বছরের বৃদ্ধার লাশ ডিবি পুলিশের অভিযানে ‎৫ কেজি গাঁজাসহ দুই জন গ্রেফতার মুন্সিগঞ্জ সদর থানায় নতুন (ওসি) তছলিম উদ্দিন সিদ্ধিরগঞ্জ ১ টি পিস্তল ১ টি ম্যাগাজিন সহ আসামি গ্রেফতার

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে ১৮ নং ওয়ার্ড যুবদলের দোয়া

  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২৬

 

মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি:
মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। দিবসটি উপলক্ষে নাসিক ১৮ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

রবিবার (৭ জুন) বিকেলে নগরীর তামাকপট্রি ইয়াসিনদের বাড়ীর নীচে
এ কর্মসূচির আয়োজন করা হয়। নাসিক ১৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ আলফু প্রধান এরসভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডঃ সাখাওয়াত হোসেন খান।

প্রধাব বক্তা হিসেবে উপস্থিত ছিলেন
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক ফতেহ রেজা রিপন, নারায়ণগঞ্জ মহানগর ছাএদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি কে এম মাজহারুল ইসলাম জোসেফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সবুজ,নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বাপ্পী সিকদার,১৮ নংওয়ার্ড বিএনপির সভাপতি শাহজালাল সরদার, ১৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সভাপতি হালিম,১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
১৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির,নাজমুল হাছান,
১৮ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আব্দুল সামাদ। অনুষ্ঠানে উপস্হাপনা করেন ১৮ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নজু।

 

 

প্রধান অতিথির বক্তব্যে এডঃ সাখাওয়াত হোসেন খান বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের আদর্শ আমাদের প্রেরণা। শহীদ জিয়া সততার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সে বাংলাদেশের সেনাবাহিনী সেনাপ্রধান ছিলেন।তারপরে উনি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন। সে রাষ্ট্রপতি হওয়ার পরে আপনারা দেখেছেন ও তারেক রহমান বক্তব্য বলেছেন শহীদ জিয়ার পুরনো জামা কেটে নতুন জামা বানিয়ে শৈশবে তারেক রহমানকে পড়ানো হতো। ১৯৭১ সালে পঁচিশে মার্চ কালরাত্রি বাঙ্গালীদের পাক বাহিনী সেনারা হত্যা করেছিল।সেই খবর পেয়ে শহীদ জিয়া চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ঘোষণা দেন”।
তিনি আরও বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে তিনি ততিনি আরও বলেন, “শহীদ জিয়ার আদর্শ ও দর্শনকে ধারণ করেই বিএনপি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে ফিরে আসবে।”

প্রধান বক্তা জোসেফ তা বক্তব্যে বলেন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চিন্তায়কৃত গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন।
বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা,গণতান্ত্রিক স্বাধীনতা তিনি পুনরায় ফিরিয়ে দিয়েছিলেন। পানি চুক্তি হিসা তিনি আদায় করেছিলেন তিনি রোহিঙ্গাদের প্রত্যাবর্তন করেছিলেন তারাই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া,তারেক রহমান সরকারের ক্ষমতা পালন করছেন। তিনি দেশকে উন্নয়নের জন্য নির্বাচনী ৩১ দফা বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করছেন। স্বাধীনতা-পরবর্তী ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন, কৃষি ও শিল্প খাতের বৈপ্লবিক বিকাশ করেছিলেন।

 

 

 

আলোচনা সভা শেষে ধর্মীয় পর্বে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
সবশেষে মানবিক কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠানে উপস্থিত কয়েকশ’ অসহায় ও দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May   Jul »
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews