1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সিগঞ্জের জুলাই শহীদ শারিককে নিয়ে লেখা ‘চব্বিশের সেই তরুণ’ মির্জা ফখরুলের হাতে মুন্সীগঞ্জে মাদক বিক্রির নগদ ১৮,০০০/ টাকা সহ দুই জন আসামী গ্রেফতার নগরবাসীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন প্রশাসক টংগীবাড়ী পুলিশের অভিযানে গাঁজা গাছসহ একজন গ্রেফতার নজরুল বর্ষ উদ্বোধন মুন্সীগঞ্জে ভিডিওতে যুক্ত জেলা প্রশাসন বাড়ির পাশের রান্না ঘরের নিচে পুঁতে রাখা হয়েছিল ৬০ বছরের বৃদ্ধার লাশ ডিবি পুলিশের অভিযানে ‎৫ কেজি গাঁজাসহ দুই জন গ্রেফতার মুন্সিগঞ্জ সদর থানায় নতুন (ওসি) তছলিম উদ্দিন সিদ্ধিরগঞ্জ ১ টি পিস্তল ১ টি ম্যাগাজিন সহ আসামি গ্রেফতার মুন্সিগঞ্জ ডিবি পুলিশের অভিযানে লৌহজংয়ে ইয়াবাসহ  (১) জন  গ্রেফতার

মুন্সিগঞ্জে নতুন সিভিল সার্জন হিসেবে যোগদান করলেন ডক্টর সাজেদা বেগম

  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২৬

মুন্সিগঞ্জে নতুন সিভিল সার্জন হিসেবে যোগদান করলেন ডক্টর সাজেদা বেগম

 

মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ নতুন সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সাজেদা বেগম। এর আগে তিনি জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-এর সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ডা. সাজেদা বেগমকে মুন্সিগঞ্জের সিভিল সার্জন হিসেবে পদায়নের কথা উল্লেখ করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে মুন্সিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) ডা. মো. আরিফুজ্জামানকে হাসপাতালটির তত্ত্বাবধায়ক এবং লৌহজং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্করকে ওই হাসপাতালের সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদায়নপ্রাপ্ত কর্মকর্তারা আজ ১৫ জুন সকালে নতুন কর্মস্থলে যোগদান করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে পরবর্তী কর্মদিবসে তারা বর্তমান কর্মস্থল থেকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

স্বাস্থ্য খাতের এই প্রশাসনিক পরিবর্তনের মাধ্যমে মুন্সিগঞ্জে স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May   Jul »
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews