ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শন
মো: পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি: গতকাল রবিবার ২৮ জুন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল মহোদয়
সিদ্ধিরগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন করেন । অতিরিক্ত ডিআইজি মহোদয়কে সিদ্ধিরগন্জ থানার একটি সুসজ্জিত টিম গার্ড অফ অনার প্রদান করেন। তারপর তিনি থানার কার্যক্রম, বিভিন্ন রেজিস্ট্রারপত্র পর্যালোচনা করেন। অতিরিক্ত ডিআইজি জনাব এম এ জলিল মহোদয় থানার সকল অফিসারদের মামলা তদন্ত, বিভিন্ন অভিযোগ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুসন্ধান এবং থানায় আগত সকল দর্শনার্থীদের সাথে ভালো আচরণ পূর্বক আইনী সেবা দেয়ার জন্য নির্দেশ প্রদান করেন। পরিদর্শন শেষে থানা প্রাঙ্গণে তিনি একটি ফলজ গাছের চারা রোপণ করেন। এসময় নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply