1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1145460136748694" crossorigin="anonymous">
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি গঠন প্রক্রিয়ার স্মৃতিচারণ ফতুল্লায় বন্ধ সেঞ্চুরি অ্যাপারেলস চালু ও বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন বাইক দুর্ঘটনায় আহত সাংবাদিক আহাম্মদ আলী, দোয়া কামনা জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জ ডায়াবেটিস সমিতিতে স্মরণসভা ও মিলাদ মাহফিল মাদক ও অপরাধ দমনে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান বন্দরে জমি বিরোধের জেরে হামলা: চিকিৎসাধীন অবস্থায় শাহীন নিহত লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জ পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে ঢাকা রেঞ্জের সম্মাননা স্মারক

জুলাই শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশ

  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

জুলাই শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশ
‘জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে’: বক্তারা
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
জুলাই শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে সমাবেশ করেছে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটি। ৭ আগস্ট বিকেল ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা জননেতা সাইফুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতা জননেতা আবু হাসান টিপু।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি জননেতা মাহমুদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা কমিটির সভাপতি সাঈদ পাটিয়ারী, সহ-সভাপতি ইসমাইল, সাধারণ সম্পাদক আরফান, সহ-সাধারণ সম্পাদক রিফাত, যুগ্ম সম্পাদক মারুফ সিকদার, সাংগঠনিক সম্পাদক রিদয় শেখসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা জুলাইয়ের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা জুলাইয়ের গণআন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, শহীদদের আত্মত্যাগ ও আন্দোলনের চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও জনগণের অধিকারভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশে জুলাই শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের দাবিও তুলে ধরেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews