1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জ ডিবির অভিযানে টঙ্গীবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নাসিক ১৮ নম্বর ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিল মাদকমুক্ত কাশিপুর গড়ার প্রত্যয়ে জামায়াতের বিশাল জনসভা মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত সোনারগাঁয়ে ‘ব্লেড সজিব’ নামে পরিচিত ডাকাত গ্রেফতার কাশিপুরে মানুষের সমস্যা শুনে সমাধানে উদ্যোগী সোহেল মাহমুদ লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার টঙ্গীবাড়ীর সেরাজাবাদে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৩ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

নারায়ণগঞ্জে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ মো. রুবেল (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমানের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

সোমবার (১০ আগস্ট ২০২৬) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ২ নম্বর রেলগেটের পশ্চিম পাশে হোসেন মিয়ার থান কাপড়ের দোকানের সামনে কাঁচা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় রুবেলের হেফাজত থেকে ৫১ পুরিয়া হেরোইন, যার আনুমানিক ওজন ৮ গ্রাম, এবং ২৫টি গাঁজার রোল, যার মোট ওজন প্রায় ১০০ গ্রাম, উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রুবেল নারায়ণগঞ্জ সদর থানার রেললাইন বস্তি এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে এর আগেও মাদকসংক্রান্ত পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews