1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1145460136748694" crossorigin="anonymous">
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে বিক্রমপুর সোসাইটির মিলনমেলা ও দোয়া অনুষ্ঠিত, মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার নারায়ণগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি নারায়ণগঞ্জে এসআই থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি, র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার নারায়ণগঞ্জে বন্দর ও সিদ্ধিরগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার সোনারগাঁয়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির মুন্সীগঞ্জে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ বোস কেবিনের ঐতিহ্যেও নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত অন্তত ৩২ নারায়ণগঞ্জে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা কামরুল ইসলামের জন্মদিন আজ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

আতিকুজ্জামান জনি নারায়ণগঞ্জপ্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নেজারত শাখার নাজির এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটি (ঢাকা)-এর কার্যকরী সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ কামরুল ইসলামের আজ শুভ জন্মদিন।

জন্মদিন উপলক্ষে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন তারা।

জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ নেজারত শাখার নাজির হিসেবে মুহাম্মদ কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে নিষ্ঠা, পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন বলে সহকর্মীরা জানিয়েছেন। প্রশাসনিক কার্যক্রমে নিয়ম-শৃঙ্খলা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বজায় রাখার ক্ষেত্রে তাঁর ভূমিকার প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হিসেবে তিনি সরকারি কর্মচারীদের অধিকার, কল্যাণ এবং পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। সংগঠক হিসেবে তাঁর দক্ষতা ও সহকর্মীদের প্রতি আন্তরিকতার কারণে কর্মচারী মহলে তিনি গ্রহণযোগ্যতা অর্জন করেছেন বলে সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন।

জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, কামরুল ইসলাম সেবাপ্রার্থীদের সঙ্গে বিনয়ী আচরণ এবং দাপ্তরিক কাজে সময়ানুবর্তিতার ওপর গুরুত্ব দেন। প্রতিদিনের দায়িত্ব যথাসময়ে সম্পন্ন করার ক্ষেত্রেও তিনি আন্তরিকতার সঙ্গে কাজ করে থাকেন বলে জানান তারা।

সংগঠনের নেতৃবৃন্দের মতে, তাঁর নেতৃত্বে সরকারি কর্মচারীদের মধ্যে পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত মর্যাদাবোধ আরও জোরদার হয়েছে।

এদিকে জন্মদিন উপলক্ষে বিদ্যুৎ টাইমস-এর পক্ষ থেকেও মুহাম্মদ কামরুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। বিদ্যুৎ টাইমস নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এক বিবৃতিতে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।

জন্মদিনে পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা—আগামী দিনগুলোতে মুহাম্মদ কামরুল ইসলাম রাষ্ট্রীয় দায়িত্ব ও সাংগঠনিক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

শুভ জন্মদিন মুহাম্মদ কামরুল ইসলাম। তাঁর জীবনের প্রতিটি দিন বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও নতুন নতুন সাফল্য—এই প্রত্যাশা সবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews