1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1145460136748694" crossorigin="anonymous">
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি গঠন প্রক্রিয়ার স্মৃতিচারণ ফতুল্লায় বন্ধ সেঞ্চুরি অ্যাপারেলস চালু ও বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন বাইক দুর্ঘটনায় আহত সাংবাদিক আহাম্মদ আলী, দোয়া কামনা জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জ ডায়াবেটিস সমিতিতে স্মরণসভা ও মিলাদ মাহফিল মাদক ও অপরাধ দমনে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান বন্দরে জমি বিরোধের জেরে হামলা: চিকিৎসাধীন অবস্থায় শাহীন নিহত লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জ পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে ঢাকা রেঞ্জের সম্মাননা স্মারক

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও জুলাই ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাদের সামষ্টিক বিভিন্ন সমস্যা ও বিষয় তুলে ধরেন। পরে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সভায় দায়িত্ব পালনে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। শ্রেষ্ঠ এসআই হিসেবে ফতুল্লা থানার এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার, শ্রেষ্ঠ এএসআই হিসেবে বন্দর থানার এএসআই (নিঃ) জহিরুল ইসলাম এবং শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে রূপগঞ্জ থানার পিএসআই আলিমুজ্জামানকে পুরস্কৃত করা হয়।

এ ছাড়া শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) আব্দুল্লাহ আল মামুন, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে ট্রাফিক শাখার সার্জেন্ট রাজন কুমার দত্ত এবং ক্লু-লেস মামলা শনাক্তে অবদানের জন্য জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) এস.এম. আব্দুল আজিজসহ আরও কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।

দুপুর ১২টায় জুলাই ২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে ‘অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জুলাই মাসের বিভিন্ন মামলার অগ্রগতি ও সংশ্লিষ্ট প্রতিবেদন উপস্থাপন করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এ সময় র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার, পিবিআই, সিআইডি, নৌ-পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের পুলিশ পরিদর্শক এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলার অগ্রগতি এবং পুলিশ সদস্যদের কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews