1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1145460136748694" crossorigin="anonymous">
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম শুরু বদিউজ্জামান জামালের মৃত্যুতে কাশিপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া ও মিলাদ কাশীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলু আর নেই লৌহজংয়ের গোয়ালীমান্দ্রায় ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেফতার ফতুল্লায় ৬১ পাসপোর্ট ও বিভিন্ন দপ্তরের সীলসহ গ্রেপ্তার ৩ শ্রীনগরে ৯৫ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৩ ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

নারায়ণগঞ্জে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ১৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হৃদয় (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (৩ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার দেওভোগ আখড়া এলাকার ১৪ নম্বর এলএনএ রোডে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোখলেছুর রহমানের টিনশেড বাড়ির দক্ষিণ পাশের গলির রাস্তা থেকে হৃদয়কে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো. হৃদয় দেওভোগ আখড়া এলাকার বাসিন্দা। তিনি মোখলেছুর রহমান ও লিপি বেগমের ছেলে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. সেলিম মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, হৃদয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এর আগে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews