1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1145460136748694" crossorigin="anonymous">
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম শুরু বদিউজ্জামান জামালের মৃত্যুতে কাশিপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া ও মিলাদ কাশীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলু আর নেই লৌহজংয়ের গোয়ালীমান্দ্রায় ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেফতার ফতুল্লায় ৬১ পাসপোর্ট ও বিভিন্ন দপ্তরের সীলসহ গ্রেপ্তার ৩ শ্রীনগরে ৯৫ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৩ ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

লৌহজংয়ের গোয়ালীমান্দ্রায় ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলেয়া বেগম (৩২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৪ অক্টোবর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সহিদ চৌধুরীর জমি সংলগ্ন সুইচ গেটের পাকা রাস্তার ওপর থেকে আলেয়া বেগমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আলেয়া বেগম মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর এলাকার মৃত আউয়াল শেখের মেয়ে। বর্তমানে তিনি ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন ইকুরিয়া এলাকায় হাসনাবাদ সেন্টার গলিতে লতিফ মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন বলে জানিয়েছে পুলিশ।

লৌহজং থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) পান্নু শেখ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews