1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1145460136748694" crossorigin="anonymous">
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম শুরু বদিউজ্জামান জামালের মৃত্যুতে কাশিপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া ও মিলাদ কাশীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলু আর নেই লৌহজংয়ের গোয়ালীমান্দ্রায় ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেফতার ফতুল্লায় ৬১ পাসপোর্ট ও বিভিন্ন দপ্তরের সীলসহ গ্রেপ্তার ৩ শ্রীনগরে ৯৫ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৩ ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানার ৬ নম্বর ওয়ার্ডের আদমজী বাজার রোড সংলগ্ন আজমেরী হোটেলের সামনে অভিযান চালানো হয়। এ সময় মো. গুলজার হোসেন (৪৮) নামে এক ব্যক্তির কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অন্যদিকে একই রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মো. ইব্রাহীম (৪৫) নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে পুলিশের পৃথক দল দুটি অভিযান পরিচালনা করে। অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা নেতৃত্ব দেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews