স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ:
কাশিপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য মো. বদিউজ্জামান জামালের মৃত্যুতে বিদ্যালয় প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলে বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. সাজ্জাদ হোসেন কিশোর, বিএনপি নেতা আমিনুল ইসলাম, ফরিদ মাস্টার, বাবুল কৃষ্ণ সাহা, প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন, রুনা লায়লা, আজিজা, নাজমা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মরহুম বদিউজ্জামান জামালের শিক্ষা ও সমাজসেবামূলক অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।
Leave a Reply