স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: কাশীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলুর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাশীপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহিন কাদের। আয়োজনে ছিলেন কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, রবিন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক দুলাল, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক আমান খান ও কোরবান আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া ও মিলাদ মাহফিলে মরহুম নুরুল ইসলাম লাভলুর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে নেওয়াজ বিতরণ করা হয়।
Leave a Reply