1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার হত্যা: অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মামলা ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত কাশীপুরে দুই দিনব্যাপী লালন সাধুসঙ্গ ও মহতি অনুষ্ঠান শুরু সিরাজদিখানে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের অভিযোগে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন, উত্তীর্ণ ২২২ প্রার্থী তারেক রহমানের জন্মদিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিশেষ দোয়া মাহফিল তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের নিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল বৃষ্টি উপেক্ষা করে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বন্দরে চার দিনের চেষ্টায় উদ্ধার সেই আট ফুটের কুমির, সাফারি পার্কে স্থানান্তর

সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদ: বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইলেন এমপি রতন

  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি :

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের ঘটনা নিয়ে স্টার নিউজের একটি টক শোতে দেওয়া বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

নিজের বক্তব্যের ব্যাখ্যায় কামরুজ্জামান রতন বলেন, ঘটনাটি নিয়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে গিয়ে আবেগের বশে তিনি বলেছিলেন, “আমি এই পাপের লাশ বাংলাদেশে আসুক, তা চাই না।”

তবে নিজের ওই মন্তব্যকে অনুচিত উল্লেখ করে তিনি বলেন, “আমার এই মন্তব্যটি করা একেবারেই ঠিক হয়নি এবং আমি তা পূর্ণাঙ্গভাবে প্রত্যাহার করছি।”

তিনি আরও বলেন, তাঁর ওই মন্তব্যের কারণে নিহত দুই বাংলাদেশির পরিবার-পরিজন এবং প্রবাসী বাংলাদেশিদের মনে যে কষ্ট ও আঘাতের সৃষ্টি হয়েছে, তার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। একই সঙ্গে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

কামরুজ্জামান রতন বলেন, মানুষ ভুল করতেই পারে। ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ার সুযোগ মহান আল্লাহর এক বিশেষ নেয়ামত। নিজের মন্তব্যের জন্য তিনি অনুতপ্ত এবং আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

এমপি কামরুজ্জামান রতনের বক্তব্য প্রত্যাহার ও দুঃখ প্রকাশের মধ্য দিয়ে নিহত দুই বাংলাদেশির স্বজন এবং প্রবাসী বাংলাদেশিদের অনুভূতিতে আঘাত দেওয়ার বিষয়টি স্বীকার করে ক্ষমা চাওয়ার বিষয়টি সামনে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews