1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
সিরাজদিখানে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের অভিযোগে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন, উত্তীর্ণ ২২২ প্রার্থী তারেক রহমানের জন্মদিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিশেষ দোয়া মাহফিল তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের নিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল বৃষ্টি উপেক্ষা করে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বন্দরে চার দিনের চেষ্টায় উদ্ধার সেই আট ফুটের কুমির, সাফারি পার্কে স্থানান্তর নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনে উত্তীর্ণ ২২২ প্রার্থী মুন্সীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি শরীফ ঢালী গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন যুবদল নেতা সজল, বললেন রাজনৈতিক ষড়যন্ত্র

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নিজের অবস্থান পরিষ্কার করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে তাঁর রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে সজল জানান, গত ২২ অক্টোবর তাঁর সহধর্মিণীর বড় বোনের ছেলের শরা-কাবিন অনুষ্ঠানে তিনি পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত ছিলেন। এটি ছিল সম্পূর্ণ পারিবারিক ও সামাজিক আয়োজন।

তিনি বলেন, অনুষ্ঠানে তাঁর সহধর্মিণীর বড় বোনের স্বামী আক্তার নূরও উপস্থিত ছিলেন। রাজনৈতিকভাবে আক্তার নূরের আজমেরী ওসমানের সঙ্গে সম্পৃক্ততা থাকলেও তাঁর সঙ্গে সজলের সম্পর্ক কেবল পারিবারিক। রাজনৈতিক কর্মকাণ্ডে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই।

সজলের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানের একপর্যায়ে আক্তার নূর ভিডিও কলে আজমেরী ওসমানকে তাঁর ছেলের অনুষ্ঠানের দৃশ্য দেখাচ্ছিলেন। এ সময় সজল পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাচ্ছিলেন। অনুষ্ঠানে অতিথিদের ভিডিও ধারণের সময় ধারণ করা দৃশ্যকে কেন্দ্র করে পরবর্তীতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তিনি দাবি করেন, ভিডিওটি আংশিকভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। তাঁর রাজনৈতিক ক্যারিয়ার ও সাংগঠনিক অবস্থান ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যেই একটি পারিবারিক অনুষ্ঠানকে রাজনৈতিকভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে।

এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে মনিরুল ইসলাম সজল বলেন, পারিবারিক সম্পর্কের সঙ্গে রাজনৈতিক সম্পর্ককে এক করে দেখার সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews