1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জ ডিবির অভিযানে টঙ্গীবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নাসিক ১৮ নম্বর ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিল মাদকমুক্ত কাশিপুর গড়ার প্রত্যয়ে জামায়াতের বিশাল জনসভা মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত সোনারগাঁয়ে ‘ব্লেড সজিব’ নামে পরিচিত ডাকাত গ্রেফতার কাশিপুরে মানুষের সমস্যা শুনে সমাধানে উদ্যোগী সোহেল মাহমুদ লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার টঙ্গীবাড়ীর সেরাজাবাদে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৩ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে লাথি: ১১ বছরের শিশুকে ৬ মাস প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে

  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে লাথি: ১১ বছরের শিশুকে ৬ মাস প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কুলে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে পেছন থেকে লাথি দেওয়ার ঘটনায় ১১ বছর বয়সী এক ছেলে শিশুকে সংশোধনের লক্ষ্যে ছয় মাসের জন্য প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট সোনারগাঁ থানাধীন কাঁচপুর রায়েরটেক নদীর পাড়ে ব্রিজের ওপর দিয়ে স্কুলে যাওয়ার সময় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ওই শিশু উত্ত্যক্ত করে এবং পেছন থেকে লাথি দেয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছিল বলে জানা যায়। তবে ঘটনার ভিডিও/তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নারায়ণগঞ্জ জেলা পুলিশের নজরে আসে।
এরপর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা প্রবেশন কর্মকর্তা নূর ফারজানাকে বিষয়টি অবহিত করা হয়। আজ ৮ আগস্ট বিকেল ৪টার দিকে ওই শিশুকে তার পরিবারের সদস্যদের সঙ্গে সোনারগাঁ থানায় আনা হয়। প্রবেশন কর্মকর্তার উপস্থিতিতে ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনা ও জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশ জানায়, জন্মসনদ যাচাই করে শিশুটির বয়স ১১ বছর বলে প্রতীয়মান হয়। ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রবেশন কর্মকর্তার মতামতের ভিত্তিতে শিশু আইন, ২০১৩-এর ৪৮ ধারা অনুযায়ী বিকল্প পন্থায় (ডাইভারশন) শিশুটিকে ছয় মাসের জন্য প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে দেওয়া হয়েছে।

এ সময় শিশুটিকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা, বাবা-মায়ের আদেশ-নির্দেশ মেনে চলা এবং নিয়মিত প্রবেশন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করার শর্ত দেওয়া হয়। প্রবেশন কর্মকর্তা প্রতি মাসে শিশুটির আচরণ ও অগ্রগতি সম্পর্কে থানায় প্রতিবেদন দেবেন।
পুলিশ আরও জানায়, বিষয়টি ভবিষ্যৎ নজরদারির জন্য সোনারগাঁ থানার সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়েছে। পরে আজ বিকেল ৫টা ১৫ মিনিটে বিধি অনুযায়ী শিশুটিকে তার বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়।
শিশুটির বয়স অপ্রাপ্ত হওয়ায় তার পরিচয় প্রকাশ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews