মুন্সীগঞ্জ প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক মুন্সিগঞ্জের বার্তা পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে পত্রিকাটির কার্যালয়ে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইমরান হোসেন পিপিএম।
এ সময় পত্রিকাটির উপদেষ্টা প্রফেসর বাহাউদ্দীন বাহারসহ অন্যান্য অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পত্রিকাটির সম্পাদক ও সংশ্লিষ্টদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপস্থিত অতিথিরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
Leave a Reply