স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মনি ওরফে মরনী (২৯) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ওই নারীর বিরুদ্ধে এর আগেও চারটি মাদক মামলা রয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ১ নম্বর বাবুরাইলের মোবারক শাহ রোডে মূসা হাজীর বাড়ির সামনে সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা-এর নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. রমজান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মনি ওরফে মরনী নারায়ণগঞ্জ সদর থানার ১ নম্বর বাবুরাইল এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
সূত্র: নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
Leave a Reply