মো: পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির উদ্যোগে অভিষেক, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মো. আবুল কালাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক খবরের পাতার সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক সিদ্দিকী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি এস এম ইকবাল রুমী।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সহসভাপতি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসলাম, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম আরজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল-আমিন এবং কার্যকরী সদস্য শাহ আলম, রাসেল, লিটন, খোকন, মনিরুল ইসলাম, গাজী সোহেল, জি কে রাসেল, কালাম, সুমন, রানেল, মহসিন ও কাজী আনিসুল হক হীরাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত অধিকার আদায় এবং সার্বিক কল্যাণে নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা ও অভিষেক পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত অতিথি ও সংবাদকর্মীরা অংশ নেন। বর্ণাঢ্য এই আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Leave a Reply