1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সিরাজদিখানে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের অভিযোগে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন, উত্তীর্ণ ২২২ প্রার্থী তারেক রহমানের জন্মদিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিশেষ দোয়া মাহফিল তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের নিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল বৃষ্টি উপেক্ষা করে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বন্দরে চার দিনের চেষ্টায় উদ্ধার সেই আট ফুটের কুমির, সাফারি পার্কে স্থানান্তর নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনে উত্তীর্ণ ২২২ প্রার্থী মুন্সীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি শরীফ ঢালী গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • আপডেট টাইম : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, bdall24.com

নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে পতাকা উত্তোলন, প্রার্থনা, প্রীতি ফুটবল ম্যাচ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু পরিবারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

বিকেলে নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসন দল বিজয়ী হয়।

সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি স্মরণীয় দিন। সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত হয়েছিল। জাতীয় ঐক্য ও সংহতির চেতনায় সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক।

এছাড়া দেশাত্মবোধক সংগীতানুষ্ঠান, সিনেমা হল ও ভ্রাম্যমাণ ব্যবস্থায় প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন এবং শিশুদের জন্য জেলার বিভিন্ন পার্ক বিনা টিকিটে উন্মুক্ত রাখা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews