নিজস্ব প্রতিবেদক, bdall24.com
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমানকে ঘিরে একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার (১১ নভেম্বর) ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়।
প্রকাশিত ভিডিওতে তাকে এক নারীর সঙ্গে একটি কক্ষে দেখা যায়। তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওটির সত্যতা ও সম্পূর্ণ প্রেক্ষাপটও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মাওলানা ফেরদাউসুর রহমান জানান, ভিডিওটির বিষয়ে তিনি কিছু জানেন না। এ বিষয়ে পরে কথা বলবেন।
অন্যদিকে, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি জানিয়েছেন, দলের কোনো নেতার বিরুদ্ধে শাস্তিমূলক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে। তবে ভিডিওটির উৎস, ধারণের সময় এবং ঘটনার প্রকৃত প্রেক্ষাপট নিশ্চিত হওয়া জরুরি।
সূত্র: ইত্তেফাক
Leave a Reply