1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
সিরাজদিখানে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের অভিযোগে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন, উত্তীর্ণ ২২২ প্রার্থী তারেক রহমানের জন্মদিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিশেষ দোয়া মাহফিল তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের নিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল বৃষ্টি উপেক্ষা করে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বন্দরে চার দিনের চেষ্টায় উদ্ধার সেই আট ফুটের কুমির, সাফারি পার্কে স্থানান্তর নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনে উত্তীর্ণ ২২২ প্রার্থী মুন্সীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি শরীফ ঢালী গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ৩ অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বিকাশ মোড়ল গ্রেপ্তার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত খালেদ হাসান বিকাশ মোড়লকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পাইপগান, একটি এয়ারগানসহ বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের মধ্য বাঘড়া এলাকায় নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার বিকাশ মোড়ল দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জের শ্রীনগর থানা ও পার্শ্ববর্তী ঢাকার দোহার থানায় মোট ১৪টি মামলা রয়েছে। তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পর আত্মগোপনে থাকতেন। দীর্ঘদিন ধরে তার গতিবিধির ওপর নজরদারি করছিল শ্রীনগর থানা পুলিশ।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজার দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিছুর রহমানের তত্ত্বাবধানে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মো. আতাউর রহমান ও তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মিল্টন দত্তের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই গণেশ চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।

পরে গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম:

  • একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন।
  • পিস্তলের তিন রাউন্ড গুলি।
  • একটি দেশীয় তৈরি এয়ারগান।
  • একটি স্টিলের দেশীয় তৈরি পাইপগান।
  • চার রাউন্ড শর্টগানের কার্তুজ (তিনটি সীসার ও একটি রাবারের)।
  • দুটি স্টিলের পাইপ।
  • অস্ত্র বহনের একটি কালো রঙের ব্যাগ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews