1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
কাশিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসচ্ছল পরিবারের  মাঝে সরকারি চাল বিতরণ মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা মুন্সিগঞ্জে নতুন সিভিল সার্জন হিসেবে যোগদান করলেন ডক্টর সাজেদা বেগম মুন্সীরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৬ নং ওয়ার্ড যুবদলের দোয়া শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে ১৮ নং ওয়ার্ড যুবদলের দোয়া জিয়ার শাহাদাত বার্ষিকীতে জোসেফের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প,স্মরণ সভা ও খাবার বিতরন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই দেশপ্রেমের মূল শক্তি: কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শই দেশপ্রেমের মূল শক্তি: ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কাশিপুর সহ নাঃগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ওমর আলী

কাকরাইল মসজিদে তাবলিগের দুই গ্রুপের মারামারি

  • আপডেট টাইম : শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮
  • ১৮ বার

রাজধানীর কাকরাইল মসজিদে দিল্লির নিজামুদ্দিন মারকাজের আমির মাওলানা সাদ কান্ধলভি ও আলমি শুরা গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ নিয়ে সেখানে তাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

আজ শনিবার সকালে দিল্লির মাওলানা সাদপন্থী ও সাদবিরোধীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, মাওলানা সাদের বিতর্কিত বক্তব্যকে ঘিরে সাদ পন্থী ও তার বিরোধী গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

এদিকে উত্তেজনা নিরসনের জন্য ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাকরাইল মারকাজের শুরা সদস্যদের নিয়ে বৈঠকে বসেন।

পুলিশের রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হক সাংবাদিকদের বলেন, আমরা মারামারি খবর শুনে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাকরাইল মসজিদে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছি।

গতকাল শুক্রবারের পর আজ শনিবারও দুই গ্রুপ মুখোমুখি হয়। কাকরাইল মারকাজের শীর্ষ মুরুব্বিরা আশঙ্কা করছেন, যেকোনো সময় এ দ্বন্দ্ব চরম আকার ধারণ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   May »
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews