1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
কাশিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসচ্ছল পরিবারের  মাঝে সরকারি চাল বিতরণ মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা মুন্সিগঞ্জে নতুন সিভিল সার্জন হিসেবে যোগদান করলেন ডক্টর সাজেদা বেগম মুন্সীরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৬ নং ওয়ার্ড যুবদলের দোয়া শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে ১৮ নং ওয়ার্ড যুবদলের দোয়া জিয়ার শাহাদাত বার্ষিকীতে জোসেফের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প,স্মরণ সভা ও খাবার বিতরন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই দেশপ্রেমের মূল শক্তি: কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শই দেশপ্রেমের মূল শক্তি: ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কাশিপুর সহ নাঃগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ওমর আলী

সাংবাদিক জি. কে. রাসেলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বন্দরে সাংবাদিকদের মানববন্ধন

  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৯৮ বার

সাংবাদিক জি. কে. রাসেলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বন্দরে গণমাধ্যমকর্মীদের বিশাল মানববন্ধন

স্টাফ রিপোর্টার:
​বন্দর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সাংবাদিক জি. কে. রাসেলের বিরুদ্ধে একটি কুচক্রী মহলের কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নারায়ণগঞ্জের বন্দর এলাকা। শনিবার (০৯ মে) সকালে বন্দর ১নং খেয়াঘাট এলাকায় বন্দর উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) যৌথ উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

​মানববন্ধনে বক্তারা বলেন, জি. কে. রাসেল দীর্ঘকাল ধরে সাহসিকতা ও বস্তুনিষ্ঠতার সাথে সাংবাদিকতা করে আসছেন। একটি স্বার্থান্বেষী মহল তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং সত্যের কণ্ঠরোধ করতে পরিকল্পিতভাবে নোংরা অপপ্রচারে লিপ্ত হয়েছে। সাংবাদিকদের ব্যক্তিগতভাবে আক্রমণ করে সমাজ ও প্রশাসনের চোখে হেয় করার এই অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।

​”সাংবাদিকরা সমাজের দর্পণ, জি. কে. রাসেলের মতো একজন নিবেদিতপ্রাণ সংবাদকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্র মানেই স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। অনতিবিলম্বে এই অপপ্রচারের নেপথ্যে থাকা কুশীলবদের আইনের আওতায় আনতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

​বন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক ও দৈনিক ইয়াদ-এর সিনিয়র স্টাফ রিপোর্টার এস.এম আবদুল্লাহ্-র সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, নাবিলা শারমিন: সভাপতি, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাব।
​জিহাদ হোসেন: সাধারণ সম্পাদক, সদর উপজেলা প্রেসক্লাব ও জেলা প্রতিনিধি, সিএনএন বাংলা টিভি।
​নুর এ আজাদ: সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।
​শেখ আরিফ: সিনিয়র সাংবাদিক ও বন্দর উপজেলা প্রতিনিধি, দৈনিক সংবাদ চর্চা।
​আবুল বাশার সাইফুল: সহ-সভাপতি, বিএমএসএফ (বন্দর শাখা)।
​মারুফ আলম: সদস্য, সদর উপজেলা প্রেসক্লাব ও মাল্টিমিডিয়া রিপোর্টার, দৈনিক গণকণ্ঠ।

​সকাল ১০টা থেকে শুরু হওয়া এই মানববন্ধনে রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে অনুষ্ঠিত কর্মসূচি সমাপ্ত করা হয়।

উক্ত প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের অর্থ সম্পাদক আবদুল লতিফ রানা, বিএমএসএফ বন্দর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মান্নান খান বাদল,ঢাকার নিউজ ২৪.কম ও দৈনিক আজকের বাংলাদেশের বিশেষ প্রতিনিধি মোঃ পন্ডিত হোসেন,মো. আবু সুফিয়ান, আল আমিন জাহান মুন্সী, মিতু আহমেদ, মো. মিয়া পাভেল, বিল্লাল হোসেন, হাবিব প্রধান, ইমদাদুল হক মিলন, সাজিদ হোসেন কিবরিয়া, মনির হোসে, মোঃ সোহেল হোসেন ও তাজুল ইসলাম কাজলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Jun »
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews