1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1145460136748694" crossorigin="anonymous">
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি গঠন প্রক্রিয়ার স্মৃতিচারণ ফতুল্লায় বন্ধ সেঞ্চুরি অ্যাপারেলস চালু ও বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন বাইক দুর্ঘটনায় আহত সাংবাদিক আহাম্মদ আলী, দোয়া কামনা জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জ ডায়াবেটিস সমিতিতে স্মরণসভা ও মিলাদ মাহফিল মাদক ও অপরাধ দমনে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান বন্দরে জমি বিরোধের জেরে হামলা: চিকিৎসাধীন অবস্থায় শাহীন নিহত লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জ পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে ঢাকা রেঞ্জের সম্মাননা স্মারক

মুন্সিগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ শুভ উদ্বোধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

মুন্সিগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ শুভ উদ্বোধন

মোঃ পন্ডিত হোসেন:
অগ্নিযোদ্ধাদের পণ, নিরাপদে রাখিব সম্পদ ও জীবন;—এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শুভ উদ্বোধন করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ এবং দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষকে আরও বেশি সম্পৃক্ত ও সচেতন করার লক্ষ্যে জেলা ফায়ার সার্ভিসের উদ্যোগে সপ্তাহব্যাপী এই বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

বুধবার (২০ মে) সকালে জেলা কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই বিশেষ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “অগ্নি দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে সাধারণ মানুষের সচেতনতা ও তাৎক্ষণিক পদক্ষেপ অত্যন্ত জরুরি। ফায়ার সার্ভিসের পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জের পুলিশ সফল মোঃ মেনহাজুল আলম। তিনি ফায়ার ফাইটারদের সাহসিকতার প্রশংসা করে যেকোনো দুর্যোগে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ সমন্বয়ের ওপর জোর দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মুন্সিগঞ্জের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম। এতে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিসের ভলান্টিয়ার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য ও সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর ফায়ার সার্ভিসের একটি চৌকস দল অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগে উদ্ধার অভিযানের এক চিত্তাকর্ষক মহড়া প্রদর্শন করে। সিলিন্ডার বিস্ফোরণ ও বহুতল ভবনে আটকে পড়া মানুষদের কীভাবে দ্রুত উদ্ধার করা যায়, তা বাস্তবসম্মত উপায়ে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। আগামী ২২ মে পর্যন্ত জেলাজুড়ে এই প্রচারণা ও কর্মসূচি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews