1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1145460136748694" crossorigin="anonymous">
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার নারায়ণগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি নারায়ণগঞ্জে এসআই থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি, র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার নারায়ণগঞ্জে বন্দর ও সিদ্ধিরগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার সোনারগাঁয়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির মুন্সীগঞ্জে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ বোস কেবিনের ঐতিহ্যেও নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত অন্তত ৩২ নারায়ণগঞ্জে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আইজিপি, মাদক-চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স

মুন্সীগঞ্জে ছবি ও ভিডিও শেয়ারিং অ্যাপে  পরিচয় সুএে এক কিশোরীকে ব্ল্যাকমেইল,গ্রেফতার – ৩

  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২৬

মুন্সীগঞ্জে ছবি ও ভিডিও শেয়ারিং অ্যাপে  পরিচয় সুএে এক কিশোরীকে ব্ল্যাকমেইল,গ্রেফতার ৩

মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি:
ছবি ও ভিডিও শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে পরিচয়ের সূত্র ধরে এক কিশোরীকে ব্ল্যাকমেইল করে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মূল অভিযুক্ত, স্বর্ণ বিক্রিতে সহযোগী এবং একজন স্বর্ণ ব্যবসায়ী।

মঙ্গলবার ২৩ জুন দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মেনহাজুল আলম।

ব্রিফিংয়ে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বয়স ১৫ বছর।

প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ছবি ও ভিডিও শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা ফেরদৌস আলম হামিম (১৯)-এর সঙ্গে কিশোরীর পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। সেই সুযোগ কাজে লাগিয়ে হামিম ও তার সহযোগীরা বিভিন্নভাবে ভয়ভীতি ও ব্ল্যাকমেইল করে কিশোরীর কাছ থেকে টাকা দাবি করতে থাকে।
জানা যায়, নিজের কাছে টাকা না থাকায় কিশোরী পরিবারের গচ্ছিত স্বর্ণালংকার বিক্রি করে অভিযুক্তের কাছে নগদ ও বিকাশের মাধ্যমে অর্থ পাঠায়।

পরবর্তীতে আরও অর্থের জন্য চাপ দেওয়া হলে সে পুনরায় স্বর্ণ বিক্রির সিদ্ধান্ত নেয়। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুন্সীগঞ্জের চরকেওয়ার এলাকার মো. হোসেন শাওন তাজ সরকার ওরফে বাবুর (২০) সহযোগিতা নেয়। বাবু কিশোরীর কাছ থেকে স্বর্ণালংকার নিয়ে নামমাত্র মূল্য পরিশোধ করেন এবং পরে সেগুলো মুন্সীগঞ্জ শহরের শৈলী স্বর্ণ শিল্পালয়ের স্বত্বাধিকারী সুধাংশ মুখার্জীর (৪৬) কাছে বিক্রি করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে সুধাংশ মুখার্জী জানান, তিনি স্বর্ণগুলো গলিয়ে অন্যত্র বিক্রি করেছেন।
আরও জানানো হয়, গত ২২ জুন বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলার খালইস্ট এলাকা থেকে মো. হোসেন শাওন তাজ সরকার বাবুকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্বর্ণ ব্যবসায়ী সুধাংশ মুখার্জীকে তার দোকান থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একই দিন রাত ১১টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা এলাকা থেকে মূল অভিযুক্ত ফেরদৌস আলম হামিমকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেপ্তারের সময় হামিমের ব্যবহৃত একটি ল্যাপটপ ও একটি ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসব আলামত তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ গণমাধ্যমকে জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews