1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1145460136748694" crossorigin="anonymous">
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার নারায়ণগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি নারায়ণগঞ্জে এসআই থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি, র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার নারায়ণগঞ্জে বন্দর ও সিদ্ধিরগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার সোনারগাঁয়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির মুন্সীগঞ্জে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ বোস কেবিনের ঐতিহ্যেও নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত অন্তত ৩২ নারায়ণগঞ্জে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আইজিপি, মাদক-চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স

ফতুল্লায় ৬১ পাসপোর্ট ও বিভিন্ন দপ্তরের সীলসহ গ্রেপ্তার ৩

  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৬১টি পাসপোর্ট, পাঁচটি জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন দপ্তরের ছয়টি সীল উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ ঘটনায় কথিত প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সাইনবোর্ড এলাকার কেএমএস টাওয়ারের চতুর্থ তলায় অভিযান চালায়। সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকার রাশেদ (৪৩), ফতুল্লার ভূইগড় শান্তিধারা এলাকার মো. আব্দুল্লাহ তানহা (৩৯) এবং দক্ষিণ শিয়াচর এলাকার মো. মহসিন বেপারী (৩২)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার রাশেদের ভাড়া নেওয়া একটি কক্ষে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্যক্তির নামে থাকা ৬১টি পাসপোর্ট, পাঁচটি জাতীয় পরিচয়পত্র এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ছয়টি সীল উদ্ধার করা হয়।

উদ্ধার করা সীলগুলোর মধ্যে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঢাকা; পুলিশ সুপারের কার্যালয়, ডিএসবি, নারায়ণগঞ্জ; নিকাহ রেজিস্ট্রার, চিটাগং রোড, সিদ্ধিরগঞ্জ; সহকারী পরিচালক, ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট, নারায়ণগঞ্জ; নোটারি পাবলিক এবং ‘সত্যায়িত প্রতিলিপি’ লেখা সীল রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তিনজনের পিসিপিআর যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় প্রতারণার অভিযোগে নিয়মিত মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তের মাধ্যমে উদ্ধার হওয়া পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও সীলগুলো কীভাবে তাদের কাছে এসেছে এবং এগুলো ব্যবহারের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews