1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
সিরাজদিখানে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের অভিযোগে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন, উত্তীর্ণ ২২২ প্রার্থী তারেক রহমানের জন্মদিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিশেষ দোয়া মাহফিল তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের নিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল বৃষ্টি উপেক্ষা করে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বন্দরে চার দিনের চেষ্টায় উদ্ধার সেই আট ফুটের কুমির, সাফারি পার্কে স্থানান্তর নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনে উত্তীর্ণ ২২২ প্রার্থী মুন্সীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি শরীফ ঢালী গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও চাইনিজ কুড়ালসহ সাদ্দাম গ্রেপ্তার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ২০ রাউন্ড শটগানের কার্তুজ ও একটি চাইনিজ কুড়ালসহ সাদ্দাম মাঝি (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন বাগেশ্বর এলাকায় ইব্রাহীম ফকিরের একটি পরিত্যক্ত দোতলা টিনের ঘরের দ্বিতীয় তলার পূর্ব পাশের কক্ষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাদ্দাম মাঝি মুন্সীগঞ্জের মোল্লাকান্দি এলাকার মধ্য মাকহাটি গ্রামের মন্নাফ মাঝি ও আমেনা বেগমের ছেলে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে জেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ কামরুল হাসান, পিপিএমের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) দীপক কুমার সরকারসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেশ্বর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সাদ্দাম মাঝির দখল থেকে অস্ত্র ও গোলাবারুদগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews