মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরা এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জ থানা পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে দক্ষিণ চরমশুরা বেপারী বাড়ি এলাকায় তাঁর নিজ বসতবাড়িতে এ অভিযান চালানো হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) জাহিদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন এবং মোহাম্মদ হোসেনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার মোহাম্মদ হোসেন দক্ষিণ চরমশুরা বেপারী বাড়ির বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত আজিত হোসেন।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply