1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা মুন্সিগঞ্জে নতুন সিভিল সার্জন হিসেবে যোগদান করলেন ডক্টর সাজেদা বেগম মুন্সীরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৬ নং ওয়ার্ড যুবদলের দোয়া শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে ১৮ নং ওয়ার্ড যুবদলের দোয়া জিয়ার শাহাদাত বার্ষিকীতে জোসেফের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প,স্মরণ সভা ও খাবার বিতরন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই দেশপ্রেমের মূল শক্তি: কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শই দেশপ্রেমের মূল শক্তি: ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কাশিপুর সহ নাঃগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ওমর আলী নারায়ণগঞ্জ বন্দর উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি শরীফুল, সম্পাদক শামীম

মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা

  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১২ বার

মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা

মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি: স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নতুন পদক্ষেপ হিসেবে দেশের ১০টি সরকারি হাসপাতালে একযোগে আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) সেবা চালু করা হয়েছে। এরই অংশ হিসেবে রোববার থেকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালেও আইসিইউ সেবা কার্যক্রম শুরু হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আরিফুজ্জামান জানান, আইসিইউ ইউনিটের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কোনো রোগীর প্রয়োজন হলে আজ থেকেই তাকে আইসিইউ সেবা প্রদান করা সম্ভব হবে।

হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা মহামারির সময় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা হলেও জনবল সংকটসহ বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে সেবাটি চালু করা সম্ভব হয়নি। ফলে জেলার সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকাসহ আশপাশের জেলার হাসপাতালে পাঠাতে হতো।

বিশেষ করে ২০২১ সালে করোনা পরিস্থিতির সময় জেলায় আইসিইউ সুবিধার অভাব নিয়ে ব্যাপক আলোচনা হয়। তখন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা সরকারি হাসপাতালে দ্রুত আইসিইউ চালুর দাবি জানান।

দীর্ঘদিনের সেই প্রত্যাশা পূরণ করে অবশেষে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আইসিইউ সেবা চালু হলো। এতে জেলার গুরুতর রোগীরা নিজ জেলাতেই জরুরি ও নিবিড় চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে দেশের ১০টি জেলার সরকারি হাসপাতালে একযোগে এই আইসিইউ সেবার উদ্বোধন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews