1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1145460136748694" crossorigin="anonymous">
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার নারায়ণগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি নারায়ণগঞ্জে এসআই থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি, র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার নারায়ণগঞ্জে বন্দর ও সিদ্ধিরগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার সোনারগাঁয়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির মুন্সীগঞ্জে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ বোস কেবিনের ঐতিহ্যেও নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত অন্তত ৩২ নারায়ণগঞ্জে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আইজিপি, মাদক-চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স

মুন্সিগঞ্জ ডিসির উদ্যোগে দুর্গম এলাকায় শিক্ষার আলো জ্বালবে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

মুন্সিগঞ্জ ডিসির উদ্যোগে দুর্গম এলাকায় শিক্ষার আলো জ্বালবে

মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের আধারা ইউনিয়নের বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় মঙ্গলবার সকালে।

শিক্ষার ক্ষেত্রে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করা, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি জাতির টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির মূল ভিত্তি হলো মানসম্মত প্রাথমিক শিক্ষা। শিশুরা জীবনের প্রথম পাঠ প্রাথমিক বিদ্যালয় থেকেই গ্রহণ করে। তাই তাদের সুশিক্ষা নিশ্চিত করতে পরিবার, বিদ্যালয় ও সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তারা বলেন, শিক্ষিত নারী একটি পরিবার ও সমাজের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই প্রতিটি কন্যাশিশুর নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে সবাইকে সচেষ্ট হতে হবে।

বক্তারা বাল্যবিবাহকে একটি সামাজিক ব্যাধি উল্লেখ করে এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং এটি প্রতিরোধে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

পরিশেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও স্থানীয় জনগণ এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং একটি শিক্ষিত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews